হোম » রাজনীতি » ধুনট-শেরপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগে ব্যস্ত বিএনপির মনোনয়ন প্রত্যাশী : ফজলুর রহমান খোকন

ধুনট-শেরপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগে ব্যস্ত বিএনপির মনোনয়ন প্রত্যাশী : ফজলুর রহমান খোকন

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপ্রত্যাশী মোঃ ফজলুর রহমান খোকন ধারাবাহিক গণসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাচিত সভাপতি ও বর্তমান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন, একইসঙ্গে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্বেও রয়েছেন।

‎প্রতিদিনই তিনি ধুনট ও শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করছেন এবং ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি তিনি বিএনপির চলমান আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার এবং নির্বাচিত হলে নিজ এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন।

‎স্থানীয় নেতাকর্মীদের মতে, তার এ ধারাবাহিক গণসংযোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।

‎শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় তিনি শেরপুর উপজেলার এলাঙ্গী ও কালেরপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

‎এ সময় তার সঙ্গে ছিলেন—শেরপুর উপজেলা বিএনপির নেতা আবু বক্কর, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, যুবদল নেতা শফিকুল আলম সবুজ, বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল হক লায়ন, শেরপুর শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম সম্রাট,

‎ধুনট যুবদল নেতা ফিরোজ মাহমুদ, আব্দুল হালিম লিটন, লোকমান হোসেন, ছাত্রদল নেতা বদিউজ্জামান তমাল, ‎যুবদল নেতা লোকমান হোসেন, সবুজ আহমেদ, রবিন,

‎স্বেচ্ছাসেবক দল নেতা এস.এম. রানা, মাহমুদুল হাসান মিলন, সাজ্জাদ হোসেন সুমন, ইব্রাহিম, রবিউল, সিরাজ আহমেদ, ছাত্রদল নেতা রুবেল, আব্দুল হালিম, রিয়াল, সাব্বির, রাজু আহমেদ, শান্ত, মহিদুল ইসলাম, আজিজুর রহমান প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!