হোম » রাজনীতি » আ. লীগ নিষিদ্ধ না করলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি রাশেদ খানের

আ. লীগ নিষিদ্ধ না করলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি রাশেদ খানের

গণহত্যায় জড়িত আওয়ামী লীগকে আগামী দুই সপ্তাহের মধ্যে নিষিদ্ধ না করলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধে ফ্যাসিবাদ প্রতিরোধী বিক্ষোভ ও গণমিছিল শেষে সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।

রাশেদ খান বলেন, ‘ক্ষমতা গ্রহণের ছয় মাস হয়ে গেল এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি অন্তর্বর্তী সরকার। অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন; যুবলীগ-আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না।’ রাষ্ট্র সংস্কার করতে চাইলে আগে উপদেষ্টা পরিষদকে সংস্কার করতে হবে বলে মন্তব্য করে তিনি বলেন, এই পুলিশ-র‍্যাবকে দিয়ে সংস্কার করা যাবে না। প্রশাসনকে ঢেলে সাজাতে হবে।

আগে প্রশাসনের মধ্যে সংস্কার করতে হবে।’ গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কাঙ্ক্ষিত সংস্কার করে আগামী দু-তিন মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘স্থানীয় সরকারের ব্যাপারে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ছয় মাস পার হলেও স্থানীয় সরকার ইস্যুতে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। স্থানীয় সরকার ছাড়া একটা সরকার শক্তিশালী হবে কীভাবে?’

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!