
মানুষ সৃষ্টির সেরা। মানুষের কল্যাণের জন্যই সব কিছু সৃষ্টি করা হয়েছে। তাই মন্দের বিপরীতে মন্দের চর্চার কোনো সুযোগ নেই। আর ‘আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। রাজনৈতিকভাবে আমাদের ওপর যারা জুলুম-নির্যাতন করেছে আমরা তাদের ক্ষমা করে দিয়েছি। আমরা সংশোধন ও ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী। দল হিসেবে আমরা কোনো প্রতিশোধ নেব না। আমরা আদর্শ গণতন্ত্রে বিশ্বাসী। কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, বিগত সাড়ে ১৫ বছর সরকারের জুলুম-নির্যাতনের কারণেই আমরা আপনাদের সঙ্গে খোলা মনে কথা বলতে পারিনি। গণমানুষের কল্যাণে নির্বিঘ্নে কাজ করতে পারিনি।
ইউনিয়ন আমির মাওলানা সলিমুল্লাহ'র সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি লুৎফর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক তৌহিদুল হক মিসবাহ।
ইউনিয়ন সেক্রটারি মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমি মাওলানা অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাবেক সভাপতি হাফেজ আবদুল আজিজ শোয়েব, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাহমুদুর রহমান, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোফরান, স্থানীয় শিবির সভাপতি শাহাদাত প্রমুখ।
-আওয়াজ ডেস্ক-