
বৃটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলেন। বুধবার রাত ৮টা ৩০ মিনিট গুলশান চেয়ারপার্সন বাস ভবনে যান তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এ সময় ফিরোজায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এম জাহিদ হোসেন, খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফ এম সিদ্দিকী এবং বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ও খালেদা জিয়ার ছোটভাই শামীম ইস্কান্দার।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা