
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মারুফ হোসেন (২৪) ও আবুল কালাম (২২) নামে দুই শিবির কর্মীকে কথিত বন্দুকযুদ্ধের মাধ্যমে হত্যার অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, তৎকালীন এসপি চৌধুরী মঞ্জুরুল কবিরসহ ৬২ জনের নামে মামলা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা আমলি আদালত-৭ এ নিহত মারুফ হোসেনের ভাই মো. মোকফুর হাসান বাদী হয়ে মামলার আবেদন করলে বিচারক মহিদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৪ সালের ২৬ জানুয়ারি দেবহাটায় গ্রেপ্তারের পর উল্লিখিত ব্যক্তিদের সহযোগিতায় পরিকল্পিতভাবে শিবিরের দুই নেতা মারুফ হোসেন ও আবুল কালামকে গুলি করে হত্যা করা হয়। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।
-আওয়াজ ডেস্ক-