প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৪, ৭:১২ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাটোর শহর শাখার দ্বি- বার্ষিক সম্মেলন

শহর বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাটোর শহর শাখার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১২ টার দিকে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শহর বিএনপির আহবায়ক এমদাদুল হক আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু,জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু,সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি,
যুগ্ন আহবায়ক কাজী শাহ আলম,জেলা বিএনপির সদস্য রুহুল আমিন তালুকদার টগর, যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, শহর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরি।
এ সময় বক্তারা বলেন ২০০৮, ২০১৪,২০১৮,২০২৪ এই তিনটা চারটা ভোট হলো প্রত্যেকটা ভোট ষড়যন্ত্র এবং চক্রান্তের মাধ্যমে বিএনপিকে হারিয়ে দিয়ে অবৈধ ভাবে আজকে যারা রাষ্ট্রীয় ভাবে ক্ষমতায় আছে তারা অবশ্যই তাদের কোন জবাবদীহিতা নেই। ভোট এবং ভাতের অধিকারের যে আন্দোলন কিন্তু বন্ধ হয়নাই।আপনেরা জানেন ৭ ই জানুয়ারী নির্বাচন জনগন প্রত্যাখান করেছে।
আপনেরা ভোট কেন্দ্রে জাননি আমাদের নেতা তারেক রহমান আমাদের বিএনপি ভোটকে প্রত্যাখান করার আহবান জানিয়েছিলো বাংলাদেশের জনগন কিন্তু ভোট প্রত্যাখান করেছিলো।আমরা বিজয় লাভ করেছি বিএনপি বিজয় লাভ করেছে। যতখোন পর্যন্ত ভোটের অধিকার ভাতের অধিকার জনগনকে ফিরিয়ে না দেওয়া হবে ততোখোন পর্যন্ত এই আন্দোলন চলবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.