
আওয়াজ অনলাইন : কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে তাকে মুক্তি দেওয়া হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। নাশকতার কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

আরও পড়ুন
সংসদে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা জানালেন- মির্জা ফখরুল
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ