
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির ১৪ নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের নাচনমহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত স্থানীয় সংসদ সদস্য এ ডি এম শহিদুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে তারা আওয়ামী লীগে যোগ দেন।
যোগদানকারীরা হলেন- স্থানীয় ইউপি সদস্য শাহা আলী, ২নং ওয়ার্ড বিএনপির সদস্য সুরুজ্জামান, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সোলায়মান, সদস্য মুনা সরকার, ১নং ওয়ার্ড সদস্য মুক্তার আলী, আব্দুল জলিল, বজলুর রশিদ রাজু, ফিরুজ মিয়া, শহীদ মিয়া, শওকত আলী, সোহেল, লালচাঁন, খন্দকার আরিফ এজাজ, আল আমীন।
সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এ ডি এম শহিদুল ইসলাম এমপি ও বিশেষ অতিথি ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায় তাদের ফুলের মালা দিয়ে বরণ করেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ