
জয়পুরহাট প্রতিনিধিঃ ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন এবং সেদিন সারাদেশে সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন এবং অবৈধ সরকারের বিরুদ্ধে সফলভাবে অসহযোগ কর্মসূচি অব্যাহত রাখায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোটারদের কে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করেছে জয়পুরহাট জেলা বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে জয়পুরহাট শহরের পূর্ব বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীরা এসব লিফলেট বিতরণ করেন।
জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান এর নেতৃত্বে এসব লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিনসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক