
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসন ও ডানি নির্বাচন আখ্যা দিয়ে তা প্রত্যাখান করে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন চকরিয়া পৌরসভা বিএনপি।
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচী হলে তা শতশত নেতা-কর্মীর উপস্থিতিতে বিক্ষোভ মিছিলে পরিণত হয়। ৯ই জানুয়ারী বিকাল ৪টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরশহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদিক্ষণ করে। এতে চকরিয়া পৌরসভা বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,কৃষক দল,শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় নেতা-কর্মীরা প্রহসনের নির্বাচন মানি না মানবো না, অবিলম্বে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে ইত্যাদি শ্লোগান দেন।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি