
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ ১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতিকের প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন নিজের দল এবং নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দিয়েছেন।
শনিবার (৬ জানুয়ারী) জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন দুপুরে নিজ বাড়ীতে তিনি এ ঘোষনা দেন। এ সময় সাইফুল ইসলাম টুকন বলেন, আমি সরিষাবাড়ী আসনের তৃণমূল বিএনপির একজন মনোনীত প্রার্থী। নির্বাচন পরিচালনা কমিটি উপদেষ্টা বিহীন তৃণমূল বিএনপি একটি নামধারী সংগঠন। আমার মত সংগঠকের জন্য এই সংগঠন না। যাদের
এই নির্বাচনে আমাদের দ্বারা প্রচার প্রচারনা চালানোই মূল উদ্দেশ্য। দলের চেয়ারম্যান ও মহাসচিবের নির্বাচনী ক্যাম্প থেকে প্রতিপক্ষরা চেয়ার নিয়ে চলে যাওয়ার ক্ষেত্রে প্রতিবাদে অক্ষম।
অস্তিত্ব বিহীন এই দল থেকে সকল সম্পর্ক ছিন্ন করে নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করে নিলাম। সংবাদ সম্মেলনের পর তিনি বিভিন্ন বিষয়ে তার হতাশার কথা ব্যক্ত করেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ