
জয়পুরহাট প্রতিনিধিঃ তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে হরতাল কর্মসূচির সমর্থনে শান্তিপূর্ণ মিছিল করেছে জয়পুরহাট বিএনপির নেতাকর্মীরা।
শনিবার দুপুরে জয়পুরহাট – হিলি মহাসড়কের আটাপাড়া বিজিবি ক্যাম্প এলাকায় জিয়া স্মৃতি পাঠাগার এর কেন্দ্রীয় সদস্য শাহ্ কামাল রাসেল এর তত্বাবধানে মিছিল করে দলটির নেতাকর্মীরা।
মিছিলে নেতৃত্ব দেন জয়পুরহাট জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার রওশন সুমন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সোহেল মন্ডল, জেলা ছাত্র দলের সহ সাধারন সম্পাদক মুরাদুজ্জামান রকি, জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম, যুবদল কর্মী রাশেদুল ইসলাম রাশেদ, সাগর, ছাত্রনেতা মুন্না, জাসেদ, আলামিন, তিতু সহ বিভিন্ন ইউনিয়ন, থানা, পৌরসভা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।
তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, অবিলম্বে বেগম খালেদা জিয়াসহ সকল বন্দীদের মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবী জানান।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ