হোম » রাজনীতি » নির্বাচনের তফশিল বাতিলের দাবীতে ডাকা হরতালে সরিষাবাড়ী বিএনপি’র মিছিল সমাবেশ

নির্বাচনের তফশিল বাতিলের দাবীতে ডাকা হরতালে সরিষাবাড়ী বিএনপি’র মিছিল সমাবেশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসলি বাতিল, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবীতে কেন্দ্র ঘোষিত ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিনে মিছিল সমাবেশ করেছে সরিষাবাড়ী উপজেলা বিএনপি।

রোববার (৬ জানুয়ারী) বিএনপি এবং সমমনাদের ডাকা হরতাল শান্তিপূর্ণ ভাবে পালিত হচ্ছে। কর্মসূচীতে উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্পটে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। হরতাল চলাকালে দূরপাল্লার কোন বাস-মিনিবাস-ট্রাক ছাড়েনি। তারাকান্দি যমুনা সার কারখানা থেকে সার পরিবহন সম্পূর্ণ বন্ধ ছিল বলে জানাগেছে।

হরতাল সমর্থনে সকাল ১১টায় জামালপুর জেলা বিএনপি‘র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীমের নেতৃত্বে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একটি বিরাট মিছিল ঢাকা-তারাকান্দি মহাসড়ক এলাকার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।

সমাবেশে ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, ৬১টি রাজনৈতিক দলকে বাইরে রেখে আগামী কালকের যে ডামি নির্বাচন খেলার আয়োজন করা হয়েছে তাতে সাধারণ জনগণ কেন্দ্রে না যাওয়ার মাধ্যমে লাল কার্ড দেখাবে।

তিনি আরও বলেন, ১৭বছর যাবৎ কষ্টকর সময় পার করেছি একটি নতুন সূর্যোদয় দেখার জন্য। সরকার উদিত সেই সূর্যকে অস্তমিত করে অন্ধকারাচ্ছন্ন করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে আগামীকালের যে হোলিখেলা, বান্দর খেলার নির্বাচন মানুষ পছন্দ করেনা। আইন শৃঙ্খলাবাহিনীর গ্রেফতার আতঙ্কের মধ্যেও মাত্র দুই ঘন্টার নোটিশে শতশত নেতাকর্মীর উপস্থিতিকে দেশনায়ক তারেক রহমানের পক্ষথেকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও মহাদান ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আঃ আওয়াল, উপজেলা বিএনপির সদস্য চান মিয়া চানু, গোলাম রব্বানী লেকু, সদস্য লিটন তালুকদার, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ফকির, পৌর
বিএনপির সদস্য সচিব আশরাফ ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিকাশ চন্দ্র সাহা লিটন ভিপি, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব মাসুদ রানা চপল, পৌর ছাত্রদলের আহবায়ক সবুজ সরকারসহ বিএনপি ও এর অংগ সংগঠনের বিপুল সংখ্যক
নেতাকর্মী অংশনেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!