এ সময় তিনি বলেন, নৌকার গণ জোয়ার দেখে বিভিন্ন রকম অপ-প্রচারের চেষ্টা চালাচ্ছে স্বতন্ত্র প্রার্থী। তিনি একজন পল্টিবাজ, দল বদল করা তার নেশা। তিনি প্রথমে বিএনপি, তারপর এলডিপি, এখন আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে চলে। সে কর্নেল অলির হাত ধরে রাজনীতিতে এসে অলিকে পল্টি মেরে দিল। সাধারণ ভোটারদের কোনো রকম গুজবে কান না দিয়ে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ৫ম বারের মত প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দেয়ার আহবান জানান।
বঙ্গবন্ধু তথা স্বাধীনতার প্রতীক নৌকার বিজয় ছিনিয়ে আনতে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। যারা বিভিন্ন সময় বিভিন্ন দল-মত পরিবর্তন করে জনগণ নয়, নিজের আখের গুছিয়েছেন তাদের থেকে দুরে থেকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান। দল ও দেশের স্বার্থে স্বতন্ত্র প্রার্থীর আপন সহোদর ভাই নৌকা প্রতীকের পক্ষে নিবার্চনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গণসংযোগকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আ'লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, মেয়র লোকমান হাকিম,
আ'লীগ নেতা যথাক্রমে মাস্টার আহসান ফারুক, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, মোজাম্মেল হক, আবদুল শুক্কুর, বশির উদ্দিন মুরাদ, নবাব আলী, ব্যবসায়ী জামাল উদ্দিন, নাহার বিল্ডার্সের পরিচালক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি।
উপজেলা যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম, পৌরসভা যুবলীগের আহবায়ক মনছুর আলী ফয়সাল, যুগ্ম আহবায়ক যথাক্রমে মো. সোলাইমান, মোহাম্মদ হোসেন মাম্মদ, সাইফুল ইসলাম সুমন, দেলোয়ার হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈকত দাশ ইমন, দক্ষিণ জেলা তাঁতী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক তমিজ উদ্দিন, যুবলীগ নেতা কামরুল হাসান মিন্টু, মো. সোহেল, মো. রবিন, দোহাজারী পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসাইন, সাধারণ সম্পাদক আসিফুল হক, মোহাম্মদ হোসাইন, আমির ইব্রাহিম প্রমূখ।