
রবিউল হাসান লায়ন: উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপস্থিত জনতা ও ভোটারদের কাছে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানিয়েছেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মির্জা আজম এমপি।
তিনি রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে জামালপুর সদর উপজেলার নান্দিনা পূর্ববাজার খেলার মাঠে নৌকার বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে এসব কথা বলেন।
জনসভায় জামালপুর সদর আসন থেকে নৌকার মনোনীত প্রার্থী, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদকে ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান মির্জা আজম।
বাংলাদেশ আওয়ামী লীগ, ৯নং রানাগাছা ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মো: ফজলুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেন শাহীনের সঞ্চালনায় নৌকার নির্বাচনী জনসভায় কোরআন তেলওয়াত পাঠ করেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা দেলোয়ার হোসেন সাবু।
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর আসন থেকে নৌকার মনোনীত প্রার্থী, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ সভাপতি আশরাফ হোসেন তরফদার, জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ও রানাগাছা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল জলিল, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জামালপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য হযরত আলী রিপন, জামালপুর জেলা পরিষদ সদস্য ও জামালপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, জামালপুর সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোহসীনা মৌসুমী চাঁদনী প্রমুখ।
জনসভা শেষে জনপ্রিয় শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক