প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৩, ১০:৪২ অপরাহ্ণ
জামালপুরে সাংবাদিকদের সাথে আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময় সভা

রবিউল হাসান লায়ন: জামালপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জামালপুর-৫ সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ।
আজ দুপুরে জামালপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাবেক অতিরিক্ত সচিব শাহাবুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
সভায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.