
নিজস্ব প্রতিবেদক : সিরাজগন্ঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মনিপুর গ্রামের মোঃ শাহ আলম মন্ডলের একটি জমির দলিল হারিয়ে গেছে। উক্ত দলিল হারানোর পর পরই উল্লাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।
জানা যায়, গত কয়েকদিন আগে মোঃ শাহ আলম মন্ডলের একটি জমির দলিল হারিয়ে যায়। মোঃ শাহ আলম একই গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে। হারিয়ে যাওয়া উক্ত জমির দানপত্র কবলা দলিল নম্বর-৫৯৬১, তারিখ-২৩/০৭/১৯৯৫, মৌজা- কোচবেতকান্দি জে.এল নম্বর-৯৪, খাতিয়ান নম্বর-২০৫৩, দাগ নম্বর-১৩২,১৩০,১৩১,২৯০ জমির পরিমান-১৮ ডেসিমাল।
উক্ত দলিল হারানোর ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি গত ২৮/০৯/২০২৩ ইং তারিখে উল্লাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। সাধারণ ডায়েরী (জিডি) নম্বর- ১৫৮৫ বলে উল্লেখ করেছেন ভুক্তভোগী ব্যক্তি।
মোঃ শাহ আলম মন্ডল উল্লাপাড়াবাসী তথা দেশবাসীর কাছে আহ্বান করেন জানান, কোনো সহৃদয় ব্যক্তি যদি আমার হারানো দলিল পেয়ে থাকেন তবে অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করবেন । এ বিষয়ে উপযুক্ত পুরষ্কার ঘোষণা করেছেন বলে জানান তিনি।
কোনো ব্যক্তি যদি তার দলিল পেয়ে থাকেন তা নিম্নোক্ত ফোন নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইলো।
মোবাইলঃ ০১৭৪৩-৯৬৯৫৫০ (সুজন মিয়া)।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা