
রবিউল হাসান লায়ন : জামালপুরে জলবায়ু পরিবর্তন মোকাবিলার দাবিতে মানববন্ধন করেছে উদ্ভাবন সমাজ কল্যাণ সংস্থা। শুক্রবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন উদ্ভাবন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মিনি আক্তার, সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার, সদস্য রাজু আহামেদ, সোমাইয়া আফরিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব বর্তমান সময়ে উদ্বিগ্ন হওয়ার মতো অবস্থায় রয়েছে। জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ি আমরা মানুষরাই। তাই জলবায়ু পরিবর্তন রোধে অনেক পরিমাণে বৃক্ষ রোপন করতে হবে এবং যে সব শিল্প কারখানার বায়ুতে বিষাক্ত ও ক্ষতিকর গ্যাস নির্গমন হচ্ছে, সেগুলো বন্ধ করে দিতে হবে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ