হোম » অন্যান্য বিভাগ »  মুক্তিযুদ্ধভিত্তিক স্মার্ট গ্যালারি পরিদর্শন করেন বাংলাদেশ প্রেস কাউন্সেলের  চেয়ারম্যান

 মুক্তিযুদ্ধভিত্তিক স্মার্ট গ্যালারি পরিদর্শন করেন বাংলাদেশ প্রেস কাউন্সেলের  চেয়ারম্যান

মো: তারিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি : বাংলাদেশ প্রেস কাউন্সেলের  চেয়ারম্যান বিচারপতি  মোঃ নিজামুল হক নাসিম  চুয়াডাঙ্গা জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সেমিনার ও মতবিনিময় সভায় যোগদান উপলক্ষে অদ্য  ১৪.০৯.২০২৩  সকাল ০৮:০০ ঘটিকায় সার্কিট হাউস, চুয়াডাঙ্গায় আগমন করেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন চুয়াডাঙ্গার এসপি আব্দুল্লাহ্ আল-মামুন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস দল বাংলাদেশ প্রেস কাউন্সেলের  চেয়ারম্যান মহোদয়কে সার্কিট হাউজে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
তিনি চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে উদ্বোধনের অপেক্ষায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামক মহান মুক্তিযুদ্ধভিত্তিক স্মার্ট গ্যালারি পরিদর্শন করেন এবং গ্যালারিটি নির্মাণের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. কিসিঞ্জার চাকমা, চুয়াডাঙ্গা; ডিআইও-১,ডিএসবি,ওসি এমটি আবু জিহাদ ফকরুল আলম খান,  চুয়াডাঙ্গাসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!