প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৩, ৫:৩৫ অপরাহ্ণ
রাজশাহী বিভাগীয় রোড মার্চ সফল করার লক্ষ্যে বগুড়ায় প্রস্তুতি সভা

এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: আগামী ১৭ সেপ্টেম্বর রাজশাহী বিভাগীয় রোড মার্চ সফল করার লক্ষ্যে বগুড়ায় প্রস্তুতি সভা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ সভার আয়োজন করে। জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নূরুল ইসলাম নয়ন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিভাগীয় তারুণ্যের রোড মার্চটি আগামী ১৭ সেপ্টেম্বর বগুড়া, সান্তাহার ও নওগাঁ হয়ে রাজশাহী গিয়ে শেষ হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পতনসহ তরুণ প্রজন্মকে আন্দোলনে সক্রিয় করতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে রোড মার্চ করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে ব্যাপক সমাগম ঘটবে তরুণ প্রজন্মের।
এই রোড মার্চের মধ্যদিয়ে দেশে ভোটাধিকার প্রতিষ্ঠায় ও সরকার পতনের আন্দোলনের গতিশীল বৃদ্ধি পাবে। জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী।
বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, যুবদল কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সহ-বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক কে এম এস মুসাব্বির, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সমাজসেবা সম্পাদক ফয়সাল আহম্মেদ পলাশ, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম প্রমুখ।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.