প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১২:৫৭ অপরাহ্ণ
নাটোরে বসতবাড়ি ও ব্যাবসায় প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা

মোস্তাফিজুর রহমান, নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলায় রায়ান হাটি কালী মন্দির সংলগ্ন সেলিম পাটোয়ারীর বসত ঘরে ও ব্যবসা প্রতিষ্ঠানের স্বর্ণালংকার ও নগদ চুরি হয়েছে।
১৩ সেপ্টেম্বর গভীর রাতে এই ঘটনা ঘটে। বাড়ির মালিক সেলিম পাটোয়ারী যানান নিজ স্বয়ন কক্ষ থেকে আলমারি ও আসবাবপত্র ভেঙে ৮ ভরি স্বর্ণ গয়না ও বাড়ির সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স ভেঙ্গে ১৪ লক্ষ টাকা চুরি হয়েছে বলে যানান। ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান তার বিকাশের ব্যাবসা রয়েছে। ভুক্তভোগী সেলিম হোসেন ও তার মা ঘুমন্ত অবস্থায় ছিলেন ঘুম থেকে উঠে ঘরে আসবাবপত্র এলোমেলো দেখে সকাল পুলিশকে খবর দেন।
ঘটনাস্থলে উপস্থিত নাটোর সদর থানার এস আই মোঃ মোকলেছ যানান সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে সেলিম পাটোয়ারীর বসতঘর ব্যবসা প্রতিষ্ঠান এলোমেলো অবস্থায় দেখতে পাই।প্রাথমিকভাবে চুরি হয়েছে বলে যানান এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে । তিনি বলেন ভুক্তভোগির তথ্যমতে আট ভরি স্বর্ণ ও নগদ ১৪ লক্ষ টাকা ক্যাশ চুরি হয়েছে বলে যানা গেছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.