প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৩, ৫:১৩ অপরাহ্ণ
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে ওই তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।
অভিযান পরিচালনাকালে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার, লাহিড়ী বাজার মসজিদ মার্কেট, মেসার্স রহমান ট্রেডার্স কে ৩ হাজার টাকা, আগমনী হোটেল কে ৫ হাজার টাকা, গাওনিয়া বাজার, খাইরুল মুদি স্টোরকে ২ হাজার টাকা, জরিমানা করা হয়।
এ সময় ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজার সহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয় থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.