প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৩, ৪:৩৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে তামান্না বেগম (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৮টার সময় জেলার রুহিয়া রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর এ ঘটনা ঘটে। নিহত তামান্না বেগম রুহিয়া থানার কানিকুশালগাঁও (চাঁনপাড়া) গ্রামের মিছির আলীর স্ত্রী বলে তথ্য পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত তামান্না বেগম দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার স্বামী মিছির আলী সিলেটে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।
ট্রেনে কাটা পড়ে নিহতের সত্যতা নিশ্চিত করে রুহিয়া রেল-স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান জানান, সকাল ৮টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। জিআরপি পুলিশ ও রেলওয়ের লোকজন ঘটনাস্থলে পৌছানোর আগেই নিহতের লাশ তার পরিবারের লোকজন নিয়ে যায়।
দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ মৃধা বলেন, ঠাকুরগাঁওয়ের রুহিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এমন খবর শুনে ঘটনাস্থলে জিআরপি পুলিশ পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন এবং লাশ সুরতহাল করে বিস্তারিত তথ্য লিখিতভাবে জমা দেবে।
এস
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.