হোম » অন্যান্য বিভাগ » ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ

ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ

আব্দুল কাদের: নওগাঁর বদলগাছী উপজেলায় অবস্থিত বিশ বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব খলিল আহমদ।

সফর সঙ্গী ছিলেন উপসচিব রাজীব কুমার সরকার ৯ সেপ্টেম্বর শুক্রবার বেলা ২টায় পাহাড়পুর বৌদ্ধবিহারে উপস্থিত হয়ে বিহারের বিভিন্ন সাইড ঘুরে দেখেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন, প্রতত্তত্ব অধিদপ্তরের আলিক পরিচালক নাহিদ সুলতানা, কাস্টোডিয়ান ফজলুল করিম আর্জু সঙ্গে ছিলেন। পরিদর্শনকালে সচিব খলিল আহমদ বলেন বর্ষাকালে বিহারের নিচে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিস্কাশনের কোনো পথ সৃষ্টি করা গেলে সে বিষয়ে প্রদক্ষেপ নেওয়া হবে। এছাড়া হলুদ বিহার সংরক্ষণে বাউন্ডারী ওয়াল নির্মানসহ প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!