
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ময়মনসিংহ গীতিকা প্রকাশনার শতবর্ষ পূর্তি উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া আটটার দিকে প্রধান অতিথির বক্তব্য পরিকল্পনা মন্ত্রী আবদুল মান্নান বলেন, নাশকতা মামলায় বিএনপি ৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের প্রতি দায়বদ্ধতা আছে।
বাংলাদেশের বাইরে তার কোনো বসবাসের জায়গা নেই। আমি আপনাদেরকে দায়বদ্ধতা নিয়ে এই কথা বলতে পারি। আমরা হাওরের মানুষ।আমি নিবেদন করি হাওরের সন্তান হিসেবে গ্রামের সন্তান হিসেবে শেখ হাসিনা পিছিয়ে পড়া মানুষ, কম আয়ের মানুষ, কৃষক, মজুরসহ সকল মানুষের কাছে শেখ হাসিনার দায়বদ্ধতা আছে।তিনি বলেন, এই মুহুর্তে আমাদের জন্য দরকার জাতীয় ঐক্য। উন্নয়নের জন্য, দারিদ্রতা কমানো, শিক্ষার হার বাড়ানো, ভালো স্বাস্থ্যের জন্য, সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থার জন্য, সুন্দর শহর, সুন্দর বন্দরের জন্য প্রয়োজন স্থিতিশীল পরিবেশ, দেশের শান্তি শৃঙ্খলা, অহেতুক বিবাদ নয়, দোষারোপ নয়, আর এই সকল উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকারকে দরকার।
ওয়াশিংটন, লন্ডনের কথা বাংলাদেশে চলবে না।তারা আমাদের পরিচালনা করে না, আমরা তাদের খাই না।আমরা চাই, আমরা যেন আমাদের মতো বাঁচতে পারি।আমরা আমাদের সম্মান নিয়ে বাঁচতে চাই। আমরা এখন চাই আমাদের ঘরে যেন আমাদের মতো করে বাঁচতে পারি। আমাদের সম্মান নিয়ে মর্যাদা নিয়ে মানবিকতা সৃষ্টি করতে পারি।জেলা প্রশাসক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।এ বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১ (সদর হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আব্দুস সামাদ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ, রাষ্ট্রদূত মসয়ুদ মান্নান, গণগ্রন্থাগার অধিদপ্তর এর মহাপরিচালক মো. আবু বক্কর সিদ্দিক, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এন্ড. জিল্লুর রহমান, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পৌর মেয়র পারভেজ মিয়া।আরো উপস্থিত ছিলেন, ফোরামের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মু আ লতিফ, সাধারণ সম্পাদক এড. সমর কান্তি সরকার,অনুষ্ঠান সমন্বয়ক ড. দৌলতুন্নাহার খানম প্রমূখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান শৈলী।পরে একতা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় ময়মনসিংহ গীতিকাভিত্তিক পালা ‘কাজল রেখা’ গীতি নৃত্য নাট্য অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
বসুন্ধরা গ্রুপের সহায়তা আস-সুন্নাহ ফাউন্ডেশনে
ভাঙন আতঙ্কে রাজবাড়ীর পদ্মা তীরবর্তী মানুষ
ফুলবাড়ীতে রাসেল’স ভাইপার নিয়ে গ্রামঅঞ্চলে ভয় ও উদ্বেগ