
এম,এ রাশেদ: বগুড়ার ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলম মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গোসাইবাড়ি ইউনিয়নের মবুয়াখালী গ্রামের আঃ সামাদের ছেলে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃত আলম মিয়া দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি করে আসছিল। বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে ধুনট থানার উপ- পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল মতিন নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে গোসাইবাড়ি বাড়ি খাদ্য গুদাম এলাকা থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে তাকে বগুড়ার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২