প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৩, ১২:০৬ অপরাহ্ণ
দাগনভূঞায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে দাগনভূঞা উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় দূর্গা মন্দির কমপ্লেক্স প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের উদ্বোধক ছিলেন ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথ।
এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি মাষ্টার প্রাণরঞ্জন কুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন ভৌমিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি মাষ্টার দুলাল চন্দ্র দাস, দাগনভূঞা কেন্দ্রীয় দূর্গা মন্দির কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাষ্টার বিজন বিহারী ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিতাই চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি মাষ্টার হারাধন চন্দ্র দাস, জেলা সদস্য ও ফাজিলের ঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার ও রাজাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব মজুমদার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় পৌর কাউন্সিলর মোহাম্মদ ফারুক, থানার (ওসি) তদন্ত মোঃ রাসেল মিয়া ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় জেলা, উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শেষে কেন্দ্রীয় দূর্গা মন্দির থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মন্দিরে এসে শেষ হয়। শোভাযাত্রায় হাজারও ভক্ত নানা সাজে সজ্জিত হয়ে এ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.