
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৫.০৯.২০২৩ তারিখ রাত আনুমানিক ২৩:৪০ ঘটিকায় আলমডাঙ্গা থানাধীন বড়গাংনী গ্রামস্থ ক্লাবমোড় সংলগ্ন মোঃ সাদ্দাম হোসেন(৩৩) এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আলমডাঙ্গা বড় গাংনি মিয়াপাড়া মোঃ মানিক(৩৫), পিতা-মোঃ রিয়াজ মোল্লা, গ্রামের রিয়াজ মোল্লার ছেলে মো:মানিকের কাছে দেশীয় তৈরি ৩২(বত্রিশ) ইঞ্চি লম্বা ০১টি অবৈধ অস্ত্র ছোরাসহ হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২