হোম » অন্যান্য বিভাগ » চকরিয়ার মাতামুহুরী নদীতে সাবেক সেনা সদস্যের লাশ

চকরিয়ার মাতামুহুরী নদীতে সাবেক সেনা সদস্যের লাশ

এইচ এম রুহুল কাদের, চকরিয়া: চকরিয়া মাতামুহুরী নদীর ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায়  সেনাবাহিনীর এক সাবেক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশ উদ্ধার করে মরদেহটি।  তিনি বাংলাদেশ সেনাবাহিনীর (অবসরপ্রাপ্ত) সদস্য মহসিন ভুট্টো (৫০)। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা সওদাগর পাড়ার মৃত খলিলুর রহমানের পুত্র। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চকরিয়া মাতামুহুরী নদীর পশ্চিম পাশে তার লাশ উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!