
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলা শহরের পৌরসভার কসবা মোঘলপাড়া মহল্লায় পারিবারিক কলহের জের ধরে ৪ সেপ্টেম্বর সোমবার বিকেলের কোন এক সময় বশতঘরের আড়া (ধর্নার) সাথে গলায় মাফলার পেচিয়ে শাওন (২৫) নামে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
শাওন শেরপুর পৌরসভার কসবা মোঘলপাড়া মহল্লার মৃত মকবুল হোসেনের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শেরপুর জেলা শহরের পৌরসভার কসবা মোল্লাপাড়া মহল্লার বাসিন্দা শাওন একজন মোবাইল ফোন ব্যবসা করে আসছিল। এদিকে বেশ কিছুদিন ধরে চাচা আলাল ও মুক্তলের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এবং পারিবারিক কলহ অশান্তি ও মানষিক যন্ত্রণা থেকে মুক্তি পেতেই সোমবার বিকেলের কোন এক সময় ফাঁকা বাড়ির বশত ঘরের নিজ শয়ন কক্ষে আড়ার (ধর্নার) সাথে শাওন ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
এদিকে শাওনের ছোট ভাই সাইম জানায়, বাসায় শাওনের স্ত্রী ও কোন লোকজন ছিলনা বিকেলে থেকে শাওনকে বার বার মোবাইল ফোনে না পেয়ে অবশেষে সাইম বাসায় গিয়ে ঘরে প্রবেশ করে দেখতে পায় তার বড় ভাই শাওন ফাঁসিতে ঝুলে আছে। পরে ফাঁসি দেয়ার মাফলার কেটে শাওনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল