
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ইতি বেগম (৩৩) নামের এক মাদক কারবারিকে ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ইতি বেগম নামের এক নারীকে গ্রেফতার করে রেলওয়ে থানা পুলিশ। এ সময় তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
গ্রেফতারকৃত ইতি বেগম রংপুর জেলার গংগাচড়া উপজেলা সদরের মৃত ইদু মন্ডলের মেয়ে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালমনি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দুপুরে গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মামলা দায়েরের পর বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পেরণ করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান