
এম এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বগুড়া জেলায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র)/এফ এম ইমতিয়াজুল আলম তালুকদার, এসআই/মোঃ রবিউল করিম সঙ্গীয় ফোর্স এর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে শিবগঞ্জ পৌরসভাধীন বানাইল গ্রামস্থ শিবগঞ্জ থানা গেটের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট করাকালে ০৪/০৯/২০২৩ খ্রি. তারিখ রাত্রি ০১.০৫ ঘটিকার সময় আমতলীর দিক হতে ঢাকা গামী যাত্রীবাহী বাস রিমি ক্লাসিক পরিবহন, যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ব-১৫-৯৬৭৮ তল্লাশি করে আসামি ১। মোঃ বাবু মিয়া (২৩), ২। মোঃ শফিকুল ইসলাম (৩৮), ৩। মোঃ নাজমুল ইসলাম নাইম (১৯) ও ৪। মোঃ মজনু মিয়া (৩৮)দের হেফাজত হতে মোট ২৫ (পঁচিশ) কেজি গাজা সহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামী ৫। মোঃ আমিনুর ইসলাম আন্টু (৩৮) ও ৬। মোঃ এরশাদুল হক (৪১) আসামীগণ পরস্পর যোগসাজসে কুড়িগ্রাম জেলার ভারতের সীমান্তবর্তি এলাকা হতে কমমূল্যে গাঁজা সংগ্রহ করে বেশি মূল্যে বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছে।
ধৃত আসামীগণ ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল