
আঃ খালেক মন্ডল: গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্যারেজের চৌবচ্চা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
জানাগেছে,গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া ব্রাক অফিসের পূর্ব পার্শে সোহেল ড্রাইভিং সেন্টার ও গ্যারেজের পুরাতন চৌবাচ্চার মধ্যে একটি লোক
পড়ে থাকতে দেখতে পেয়ে স্হানীয়রা ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। ফায়ারসার্ভিস কর্মীরা সোমবার দুপুরে ঘটনাস্থলে এসে অজ্ঞাত (৫০)এক ব্যক্তির লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
গোবিন্দগঞ্জ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, স্থানীয় লোকজনের বর্ননা মতে লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ সহ থানা পুলিশের একাধিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান