
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : আজ ৩ সেপ্টেম্বর রবিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের ভৈরব দূর্জয় মোড় এলাকায় নাম্বার বিহীন একটি কালো রঙ্গের ফোর বি মোটরসাইকেলে মাদক বহনের ঘটনাটি স্থানীয়দের চোখে ধরা পড়ে।
মোটরসাইকেল চালক ধরা খাওয়ার ভয়ে মোটরসাইকেল ও মাদকের একটি বড় ব্যাগ রাস্তায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
গোপন সংবাদের ভিত্তিত্বে জানান যায় দূর্জয় মোড় এলাকার গোলাপ মিয়ার ছেলে পরিবহন শ্রমিক মোঃ আপন মিয়া নামের একব্যক্তি মাদকের ব্যাগটি নিয়ে উধাও হয়ে যায় বলে অভিযোগ উঠেছে। মাদকের ব্যাগটি নিয়ে যাওয়ার পর আপনের সাথে স্বরেজমিনে গিয়ে কথা বললে সে সঠিক কোন উত্তর দিতে পারেনি। আপন মিয়ার সাথে কথা হলে তিনি সঠিক কোন উত্তর দিতে পারেনি।
এব্যাপারে ট্রাফিক পুলিশ এর টিআই মনিরুজ্জামান বলেন, একটি মটর সাইকেল ট্রাফিক বক্সের সামনে রেখে পালিয়ে যায় এক যুবক। এখন উক্ত মটর সাইকেলটি ট্রাফিক পুলিশের হেফাজতে আছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান