হোম » অন্যান্য বিভাগ » রৌমারীতে বিএসএফের গুলিতে বাংলাদেশী এক  যুবক নিহত

রৌমারীতে বিএসএফের গুলিতে বাংলাদেশী এক  যুবক নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি: অবৈধ পথে গরু পাচার করতে গিয়ে ভারতীয় বিএসএফের গুলিতে মানিক মিয়া (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। সাথীরা তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. দুলাল চন্দ্রপাল তাকে মৃত্যু ঘোষনা করেন।
পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনে। গতকাল রবিবার( ২ সেপ্টেম্বর )ভোররাতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের মোল্লারচর সীমান্তে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, একদল গরু ব্যবসায়ী মোল্লারচর আন্তর্জাতিক সীমানা ১০৬২ মেইন পিলারের পাশ দিয়ে অবৈধভাবে কাটাতারের বেড়ার ওপর দিয়ে ভারতীয় গরু পাচার করতে ছিল। এসময় টহলরত ভারতীয় কুচনিমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ করে গুলি ছুড়লে মানিক মিয়া গুলিবিদ্ধ হয়ে ভারতের অভ্যন্তরে মাটিতে লুটিয়ে পড়ে। সাথীরা তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
পরে পুলিশ ও বিজিবি’র মামলার ভয়ে নিহতের লাশ গুম করতে তার খালাতো ভাই উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাঞ্ছাাচর গ্রামের আব্দুল মোতালেব এর বাড়িতে নিয়ে যায় এবং একটি ঝুপড়ি ঘরে লুকিয়ে রাখে। খবর পেয়ে ১৬ ঘন্টা পর রবিবার বিকালে পুলিশ ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মোতালে এর স্ত্রী সাজেদা খাতুন বলেন, ভোররাতে ৪/৫জন লোক আমার বাড়িতে মানিকের লাশটি রেখে তারা পালিয়ে যায়। জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকি বলেন, আমি ঘটনাটি শুনেছি। সীমান্তে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে কি না তা খেঁাজ নেওয়া হচ্ছে এবং সীমান্তে এ ধরনের ঘটনা ঘটলে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয় রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে ও মামলার প্রস্তুতি চলছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!