
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার ২৮ পেরিয়ে ২৯ বছরে পর্দাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে বাসাইল প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও পত্রিকাটির বাসাইল প্রতিনিধি মো. রুবেল মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের উপদেষ্টা ও চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ,বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাবেক সভাপতি আবুল কাশেম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এম কে ভূইয়া সোহেল, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা, আমাদের টাঙ্গাইল টোয়েন্টিফোর ডটকমের সহ-বার্তা সম্পাদক সহদেব সূত্রধর সহ প্রমুখ।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি