
আঃ খালেক মন্ডল: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক ৩টি অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের মৃত আব্দুর রহমানের কন্যা মোছা: আমেনা বেগম (৩৫), রংপুরের হারাগাছ শহরের হরিণটারী এলাকার মৃত মেছের আলী পুত্র মো: স্বাধীন মিয়া (৫১), বগুড়া সদর উপজেলার বনানী এলাকার মৃত সিদ্দিক আলীর স্ত্রী মালেকা বানু (৫৫) ।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, বুধবার (৩০ আগস্ট) ঢাকা-রংপুর মহাসড়কের বকচর নামক স্থানে মাদকবিরোধী চলাকলে অভিযান পরিচলনা কালে থানার এসআই সঞ্জয় কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ ঢাকাগামী বিভিন্ন যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অত্যন্ত সুকৌশলে গাঁজা পাচারের সময় সাড়ে ৪ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করে। রাতেই তাদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ছবি সংযুক্ত

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা