প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৩, ৯:১৭ পূর্বাহ্ণ
মোরেলগঞ্জ মিনি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

মোরেলগঞ্জ প্রতিনিধি: মোরেলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড হরিণধরা এক মিনি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রীতি ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা করেন হরিণধরা সুপার স্টার ক্লাব ও মংলা জুনিয়র স্পোটিং ক্লাব।
প্রধান অতিথি হিসেবে ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন মোরেলগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আজিজুর রহমান মিলন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত সেনাবাহিনী মোঃ ইদ্রিস হাওলাদার।
নির্ধারিত ৬০ মিনিটে প্রথম ৩০ মিনিট গোল ০ থাকলেও ৪০ মিনিটে এখলাসের দেওয়া গোলে হরিণধরা সুপার স্টার ১-০ গোলে এগিয়ে যায় পরে নির্ধারিত সময় এর ৫২ মিনিটে মুঈন খানের অ্যাসিস্ট্যান্ট আবারও গোল করেন মোঃ এখলাস শেখ তারই সাথে সাথে হরিণধরা সুপার স্টার ক্লাব ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে জয় লাভ করে।
প্রধান অতিথি ৩নং ওয়ার্ড কাউন্সিল মোঃ আজিজুর রহমান মিলন বলেন, বর্তমান তরুণ প্রজন্ম মাদক ও বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে। তারা মনে করেন খেলাধুলার মাধ্যমেই এইসকল সামাজিক অপরাধ থেকে দূরে রাখা যাবে। তরুন প্রজন্ম কে খেলাধুলায় রাখতেই এ টুর্নামেন্টের আয়োজন। গ্রাম বাংলার প্রিয় ফুটবল খেলা দেখতে শতদর্শক উপস্থিত হন। দর্শকদের চাওয়া এমন টুর্নামেন্ট আরও বেশি বেশি আয়োজনের৷
প্রসঙ্গত, হরিণধরা সুপার স্টার ক্লাবের উদ্যোগে এই প্রীতি ম্যাচটি আয়োজন করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.