
রবিউল হাসান লায়ন : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জামালপুরের পুলিশ সুপারের কার্যালয়ে দৃষ্টিনন্দন ‘বঙ্গবন্ধু গ্যালারি’ উদ্বোধন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু গ্যালারির উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম। এসময় পঁচাত্তরের কালরাতে শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, জনগণের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
গ্যালারি উদ্বোধন শেষে জামালপুর পুলিশ সুপারের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম। পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ছানুয়ার হোসেন ছানু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা প্রমুখ।
পরে “ঘরে বসে বঙ্গবন্ধু চর্চা” শীর্ষক কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ -বকশিগঞ্জ সার্কেল) সুমন কান্তি চৌধুরী, এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা