প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৮, ২০২৩, ৩:৪১ অপরাহ্ণ
১১১ বছরের প্রবীণ ব্যক্তিকে নগদ অর্থ ও ঢেউটিন সহযোগিতা করলেন মাহমুদুল হাসান সোহাগ

মিজানুর রহমান: লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ এর পৃষ্ঠপোষকতায় পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের বেংকান্দা গ্রামের অশীতিপর বৃদ্ধ, ১১১ বছরের প্রবীণ ব্যক্তি বাহার উদ্দিনকে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান।
সোমবার (২৮ আগস্ট) সকালে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ডিগ্রি কলেজ মাঠে পাটগ্রাম উপজেলার ২ জনকে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করা হয়েছে।
এ সময় মাহমুদুল হাসান সোহাগ এর পক্ষে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মিলন সরকার, বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছলিম উদ্দিন, ফকির পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সুমন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.