হোম » অন্যান্য বিভাগ » নলডাঙ্গায় নবাগত  নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় নবাগত  নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান, নলডাঙ্গা( নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক এর সাথে নলডাঙ্গা উপজেলা হলরুমে সাংবাদিক, শিষ্ট ব্যবসায়ী,  জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধী সমাজের ব্যক্তিবর্গের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ ২৮ আগষ্ট বেলা ১১ টায় উপজেলা হলরুমে এই মতবিনিময় ও পরিচিতিসভা অনুষ্টিত হয়েছে। এসময় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার  দেওয়ান আকরামুল হক বলেন উপজেলার সাংবাদিক জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সকলে আমাকে আমার উপর অর্পিত দায়িত্বভার যাতে সঠিক ভাবে পরিচালান করতে পারি সে ব্যাবারে আমাকে সহযোগিতা করবেন।
তিনি আরো বলেন সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করবেন। মাদকসহ সকল অসামাজিক কার্যক্রমে আমাকে সার্বিক সহযোগিতা করবেন। আমি সরকারি নিয়ম ও আইন অনুযায়ী  চেষ্টা করবো তার সমাধানে।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা এসি ল্যান্ড রাকিবুল ইসলাম, সাংবাদিক রানা আহম্মেদ সহ উপস্থিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম হাদু,সহ সভাপতি নলডাঙ্গা  উপজেলা আওয়ামীলীগ, আব্দুস শুক্কুর,সভাপতি,নলডাঙ্গা উপজেলা আওয়ামিলীগ, মুশফিকুর রহমান মুকু সাধারন সম্পাদক উপজেলা আওয়ামীলীগ ,নলডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ডাঃ মুজিবর রহমান, ব্রম্মপুর চেয়ারম্যান মিঠু, বিপ্রবেলঘড়িয়া চেয়ারম্যান সাজাহান, সহ এনজিও কর্মী,শিক্ষক, সাংবাদিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সহ আরো অনেকে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!