প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৭, ২০২৩, ৬:১৬ অপরাহ্ণ
জামালপুরে তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন

রবিউল হাসান লায়ন : জামালপুর সদর উপজেলার নরুন্দিতে তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ৪ তলা ভীত বিশিষ্ট ৪ তলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফরিদুর রহমান তোতা’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবুল, সদস্য ও স্থানীয় চেয়ারম্যান লুৎফর রহমান, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নাজমুল হক. সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভুট্রো প্রমুখ।
নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শ্ক্ষিক অজয় কুমার দত্ত এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী শিক্ষক হুমায়ুন কবির আকন্দ।
জানা যায়, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তদের বাস্তবায়নে ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যায়ে ভবনটি নির্মাণ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.