হোম » অন্যান্য বিভাগ » নবীনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নবীনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়ন ও বড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

শুক্রবার বিকেলে বড়িকান্দি গণিশাহ মাজার প্রাঙ্গণে আয়োজিত শোকসভায় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লাল মিয়ার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সাইফুর রহমান সোহেল এর সঞ্চালনায় বড়িকান্দি গনি শাহ মাজার সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, শিউলি রহমান,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সুজিত কুমার দেব,জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান নাছির উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরকার, আওয়ামী লীগ নেতা নিয়াজুল হক কাজল, সফিকুর রহমান, প্রনয় কুমার ভদ্র পিন্টু, আহাম্মদ হোসেন কবির,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ মিয়া, সলিমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান সোহেল, সলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাইনুল হক সিকদার প্রমুখ।

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নবীনগরের উন্নয়ন প্রকল্প চালু রাখতে বঙ্গবন্ধু আদর্শের সৈনিক বর্তমান সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুলকে পুনরায় নৌকা মনোনীত প্রার্থী হিসেবে দেওয়ার জন্য আওয়ামী লীগের সভাপতি সহ কেন্দ্রীয় ও জেলা নেতাদের অনুরোধ জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!