
এম এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজলো কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
২৬ আগস্ট শনিবার দুুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে মাহবুব সোবহানের সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন পূর্ব আলোচনা সভায় সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিএইচসিপি এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাবেক মহা সচিব আফাজ উদ্দিন লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা সিএইচসিপি এসোসিয়েশনের আহবায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক সোহেল রানা, ইসরাফিল হোসেন, সদস্য রাশেদুল হক, শেরপুর উপজেলার সিএইচসিপি মনিরুজ্জামান প্লাবন, জাহিদুল ইসলাম হ্যাপি প্রমূখ।
আলোচান শেষে মো. নুরুল ইসলাম সভাপতি, রবিউল ইসলাম সাধারণ সম্পাদক, লোকমান হাকিম সাংগঠনিক সম্পাদক, সাখাওয়াত হোসেন অর্থ বিষয়ক সম্পাদক ও মোছা. ববি খাতুন কে মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা