
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় জাহেরা বেওয়া (৮৫) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৬ আগস্ট) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
জাহেরা বেওয়া উপজেলার মধুপুর ইউনিয়নের গারমারা গ্রামের মৃত কাশেম শেখের স্ত্রী। এর আগে স্বজনদের কাছে খবর পেয়ে বৃদ্ধার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, জাহেরা তার ছেলে বউকে নিয়ে মধুপুরে স্বামীর বাড়িতে থাকতেন। শুক্রবার রাতে খাবার খেয়ে তিনি শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় হত্যাকাণ্ডটি সংগঠিত হয়।
ওসি আরও জানান, জাহেরার ছেলে হেলাল উদ্দিন টাঙ্গাইলে একটি প্রতিষ্ঠানে কর্মরত। শুক্রবার তিনি ছুটিতে বাড়ি এসে রাতেই কর্মস্থলে ফিরে যাচ্ছিলেন। পথে খবর পেয়ে চলে আসেন। এ ঘটনায় জাহেরার পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। হত্যা সংশ্লিষ্ট সবগুলো দিক বিবেচনা করেই তদন্ত চলছে।।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত