
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গায় মতিয়ার রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ের বিরুদ্ধে। শনিবার সকালে জীবননগর উপজেলার দেহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
মতিয়ার রহমান জীবননগর উপজেলার দেহাটি গ্রামের গোলাম হোসেনের ছেলে।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, আমরা অভিযুক্ত মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। বিস্তারিত জানার সাথে সাথে আপনাদের জানানো হবে
।তবে প্রাথমিকভাবে জানা গেছে, ওই মেয়েকে অনৈতিক প্রস্তাব দিলে বাবার প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান