
আঃ খালেক মন্ডল: গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুর পাড়ে পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে ডাল ভেঙে পুকুরের পানিতে ডুবে রুম্পা (৭) এবং রাফিয়া (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রামে। ওই গ্রামের সুলতান মিয়ার মেয়ে রুম্পা এবং একই গ্রামের রায়হান মিয়ার মেয়ে রাফিয়া। তারা সম্পর্কে জ্যাচাতো এবং চাচাতো বোন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার বেতাকাপ ইউপি’র সাতারপাড়া গ্রামে পুকুর পাড়ে পেয়ারা গাছে পেয়ারা পাড়তে গিয়ে ডাল ভেঙ্গে রুম্পা এবং রাফিয়া পুকুরে ডুবে যায়। পরে তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে ওই থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার স্বজনরা।
বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ওই সময় মসজিদে জুমার নামাজ চলছিল। শিশু দু’টি বাড়ির পাশে পুকুর পাড়ে পেয়ারা গাছে পেয়ারা পাড়তে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২