
মো.শহীদুল ইসলাম,চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ভিক্ষাবৃত্তি নিরসন ও নিরুৎসাহিত করণে সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত ভিক্ষাবৃত্তি নিরসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ২ জন ভিক্ষুককে ২ লাখ টাকা ব্যয়ে মালামালসসহ দুইটি দোকান ঘর করে পুনর্বাসন করা হয়েছে। গতকাল ২৪ আগস্ট বৃহস্পতিবার কাঞ্চনাবাদ ও জোয়ারা ইউনিয়নে এ দোকান ঘর দুটি তাদের বুঝিয়ে দেয়া হয় ।
উপকারভোগীরা হলেন, কাঞ্চনাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহনা বেগম, জোয়ারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মাও. সোলায়মান ফারুকী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র একটি বিশেষ উদ্যোগ ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম।
সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দেশের সকল ভিক্ষুককে পুনর্বাসনের মাধ্যমে দেশকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার। ভিক্ষাবৃত্তি আর জড়িত না হওয়ার শর্তে তাদেরকে দোকান ঘর নিমার্ণ করে দেয় উপজেলা সমাজসেবা কার্যালয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান