হোম » অন্যান্য বিভাগ » শেরপুরে অবৈধভাবে আমদানীকৃত ভারতীয় প্রসাধনী সামগ্রী সহ গ্রেফতার ৩

শেরপুরে অবৈধভাবে আমদানীকৃত ভারতীয় প্রসাধনী সামগ্রী সহ গ্রেফতার ৩

শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের তামাগাও এলাকা থেকে ২২ আগস্ট ২০২৩ মঙ্গলবার ভোর সোয়া ৬টায় অটো গাড়িযোগে অবৈধভাবে আমদানীকৃত ৭ বস্তা ভারতীয় প্রসাধনী সামগ্রী, ব্যাথা নাশক ক্রীম ও চশমা উদ্ধার করেছে ঝিনাইগাতী থানার পুলিশ। উদ্ধারকৃত মালামালের সাথে ৩ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- ঝিনাইগাতী উপজেলার গোমড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে শামছুল হক (৫০), তামগাও লাল মিয়ার ছেলে সোলায়মান, কফিল উদ্দিনের ছেলে আবু তাহের।
পুলিশ সুত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়ার নির্দেশে একদল পুলিশ সদস্য তামাগাও গ্রাম থেকে অবৈধভাবে আমদানীকৃত ভারতীয় প্রসাধনী সামগ্রী, ব্যাথা নাশক ক্রীম ও চশমাসহ হাতেনাতে ওই ৩ জনকে গ্রেফতার করে।
এব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা। মঙ্গলবার দুপুরে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!