
এম আর ওয়াসিম ভৈরব( কিশোরগঞ্জ) প্রতিনিধি : মৌজা ভিত্তিক আকবরনগর বাজার ও বাসস্ট্যান্ডে নামকরণের দাবিতে ভৈরবে মানববন্ধন করেছে আকবর নগর গ্রামবাসী। গ্রামবাসির উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর ১২টায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে দুই ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্ত্যরা বলেন, আমাদের আকবরনগর বাজার সরকারি মৌজা অনুযায়ী আকবরনগর নামে পূর্ব থেকেই ছিল। বাজারের তিনদিক দিয়ে আকবরনগর বাজার। সবকিছু আকবরনগর নামেই। সরকার থেকেও আকবরনগর নামেই বাজারের ও বাসস্ট্যান্ডের নামকরন সাইনবোর্ড লাগানো হয়। কিন্তু আমাদের পাশ্ববর্তী গ্রাম মিরারচরের লোকজন তাদের গ্রামের নামে বাজার ও বাসস্ট্যান্ড নামকরন করার জন্য প্রায় সময় আমাদের সাথে ঝগড়া করে আসছে। আমাদের দোকানপাট ভাংচুর করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়া আমাদের একটাই দাবি আমাদের মৌজা অনুযায়ী আমাদের বাজার ও বাসস্ট্যান্ডে আকবরনগর নামেই যেন থাকে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল